'লক্ষ্যাপার' সম্মিলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরে গতকাল সকালে ‘লক্ষ্যাপার’–এর অষ্টম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন উদ্বোধন করা হয়। এতে তিন দিনব্যাপী তবলা কর্মশালার আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ নগরে গতকাল সকালে ‘লক্ষ্যাপার’–এর অষ্টম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন উদ্বোধন করা হয়। এতে তিন দিনব্যাপী তবলা কর্মশালার আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ নগরে গতকাল মঙ্গলবার সকালে ‘লক্ষ্যাপার’-এর অষ্টম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন উদ্বোধন করা হয়েছে। ‘বজ্রে নয়, বর্জ্য থেকে বাজবে বাঁশি’ স্লোগানে বেলা ১১টার দিকে সম্মিলনের প্রথম পর্ব শুরু হয়।
‘বৃত্তের বাইরে’ শিরোনামে অনুষ্ঠিত প্রথম পর্বের কেন্দ্র ছিল ইসদাইর বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল সমগীত পাঠশালা।
পরে শিশুদের নিয়ে শুরু হয় সেতার ও সরোদ পরিচিতিপর্ব। এ পর্বে সরোদশিল্পী শামীম জহির এবং সেতারশিল্পী নিশিত দে নিজ নিজ যন্ত্রের গঠনকাঠামো, নির্মাণে ব্যবহৃত উপকরণ, তার ও চাবির সংখ্যা ইত্যাদি বিষয়ে সহজ পাঠদান করেন এবং যন্ত্র বাজিয়ে শোনান।
এদিকে নগরের উত্তর চাষাঢ়ায় ‘লক্ষ্যাপার’ ‘পরম্পরা’তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দিনব্যাপী তবলা কর্মশালার প্রথম দিনের দুই পর্ব চলে।