‘লজ্জা’ রাখায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার কেসি (কলারণ-চণ্ডীপুর) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম ইউনুস আলীকে জিয়ানগর থানা পুলিশ সোমবার রাতে গ্রেপ্তার করেছে। পুলিশ এ সময় কলেজের লাইব্রেরি থেকে প্রকাশনানিষিদ্ধ তসলিমা নাসরিনের লজ্জা বইটি উদ্ধার করে।থানার উপপরিদর্শক আ. মালেক জানান, অধ্যক্ষ লজ্জা বইটি প্রচারণার জন্য নিজ দখলে রেখেছিলেন। ইউনুস আলী জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। কলেজের গ্রন্থাগারের তালিকায় লজ্জা বইটি নেই বলেও তিনি দাবি করেন।