'লাইফ জ্যাকেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ছয় ইউনিয়নের এক হাজার জেলের মধ্যে গতকাল সোমবার ‘লাইফ জ্যাকেট’ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া উদ্দীন চৌধুরী ও মো. ইমতিয়াজ শাহেদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধীনে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির অর্থায়নে চকরিয়া উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা মৎস্য অধিদপ্তর।