'লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রাম' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শিশুদের সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার শপথ করানো হয় l ছবি: প্রথম আলো
লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শিশুদের সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার শপথ করানো হয় l ছবি: প্রথম আলো

‘লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রাম’-এর উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে লাইফবয়। গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সিটির একটি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, ডায়রিয়া বা নিউমোনিয়ার মতো রোগে প্রতি ঘণ্টায় দুই হাজার শিশু মারা যায়। তাদের অধিকাংশের বয়স পাঁচ বছরের কম। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এই মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যেই বাংলাদেশে ‘লাইফবয় লাইফসেভার ভলান্টিয়ার প্রোগ্রাম’ নেওয়া হয়েছে। এক ঘণ্টা সময় দিয়ে এ কর্মসূচিতে যে কেউ অংশ নিতে পারবেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ‘লাইফবয় স্কুল অব ফাইভ’ টিমের সঙ্গে শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করবেন স্বেচ্ছাসেবীরা। এই কার্যক্রমে বাচ্চাদের সকাল, দুপুর ও রাতের খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর এবং গোসলের সময়—এই পাঁচটি সময়ে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতন করা এবং হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। কর্মসূচিতে অংশ নিতে ০৯-৬১৩-১১১-১১১ এই নম্বরে কল করে নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে লাইফবয় বাংলাদেশ-এর ফেসবুক পেজে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, লাইফবয় বিশ্বের ২৪টি দেশে হাত ধোয়া কর্মসূচির কাজ করছে। বাংলাদেশে তিন কোটি মানুষের কাছে পৌঁছেছে। লক্ষ্য ১০০ কোটি মানুষের কাছে পৌঁছানো। ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ইতিমধ্যে এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তাঁর পাঠানো ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয়।
অনুষ্ঠানে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, লাইফবয়কে ধন্যবাদ এই বিশাল কর্মযজ্ঞের জন্য। সব শিশু যেন বেঁচে থাকে, কেউ যেন চলে না যায়।
অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, লাইফবয় যে কাজগুলো করছে, তা তিনি হৃদয় দিয়ে অনুভব করেন। এ কাজ সত্যিই প্রশংসনীয়। এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ চেয়ারম্যান আলী যাকের বলেন, ব্যবসার সঙ্গে মানবকল্যাণ এক করে কাজ করলে তা গণমুখী হয়ে ওঠে। তিনি লাইফবয়ের এই উদ্যোগের প্রশংসা করেন।