‘লাফিং ক্লাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের নিয়ে গঠিত কক্সবাজারের ‘শতায়ু পরিষদ’ এবার শরীরচর্চার পাশাপাশি হাসাহাসির জন্য তৈরি করেছে ‘লাফিং ক্লাব’। গতকাল শনিবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে এই লাফিং ক্লাবের কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। শতায়ু পরিষদের সভাপতি আবদুল্লাহ খানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সলিম উল্লাহ, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ প্রমুখ।