'লার্নিং অ্যান্ড আর্নিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৫০ দিনব্যাপী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়। ইউএনও এ জেড এম শরীফ হোসেন প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রধান মাকসুদ চৌধুরী। বক্তব্য দেন ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ, প্রশিক্ষণ সমন্বয়ক আশিকুর রহমান, প্রশিক্ষক খালেদ আবদুল্লাহ প্রমুখ। প্রকল্পটির প্রধান মাকসুদ চৌধুরী বলেন, দুটি ব্যাচে ২৫ জন করে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।