‘লাশ টানতে টানতে নালায় ফেলে দিই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় শিশু আরাফাত হত্যার দায় স্বীকার করেছেন প্রতিবেশী রুবেল সরদার। গ্রেপ্তারকৃত রুবেলকে পুলিশ গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থলে নিয়ে গেলে সাংবাদিক, উপস্থিত লোকজন ও পুলিশের সামনে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন। এদিকে রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।রুবেল বলেন, ‘একটি জমি নিয়ে প্রতিবেশী আবদুল বারী বিশ্বাসের সঙ্গে আমার বাবার দীর্ঘদিনের বিরোধ ছিল। মামলায় জিতে যাওয়ার পর ওই জমিতে বারী বিশ্বাসের লাগানো একটি গাছ আমি গত রমজান মাসে কেটে নিয়েছি। এ জন্য ঘটনার দিন সন্ধ্যায় বারী বিশ্বাসের বাড়ির গৃহপরিচারক আরাফাত আমাকে চোর বলে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমি লাঠি দিয়ে তার ঘাড়ে সজোরে দুটি আঘাত করলে সে মাটিতে পড়ে মারা যায়। পরে লাশ টানতে টানতে পাশের একটি ঝোপের মধ্যে নালায় ফেলে দিই।’