‘লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর রাখা হচ্ছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের এ মুহূর্তে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে তাঁদের নিরাপত্তার ব্যাপারে সরকার সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছে বলে জানান তিনি। মন্ত্রী তিউনিসিয়া থেকে দেশে ফিরে গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।তিনি বলেন, লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি ছিলেন। তার মধ্যে দেশে ফিরে এসেছেন প্রায় ৩০ হাজার। আনুমানিক আরও ৩০ হাজার বাংলাদেশি সেখানে আছেন। লিবিয়ায় বর্তমানে যুদ্ধ চলছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের কিছু করার নেই।