'লিমনের গুলিবিদ্ধ হওয়া নিছক দুর্ঘটনা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে সাড়ে তিন বছর আগে লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘নিছক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রমাণিত যখন হয়েছে যে এটা নিছক দুর্ঘটনা, লিমন জড়িত ছিলেন না, তখন তাঁর সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, র্যা ব বলেছে, কুখ্যাত সন্ত্রাসীর সন্নিকটে লিমন থাকায় এ দুর্ঘটনা হয়েছে। লিমনকে উদ্দেশ করে তারা গুলি করেনি। অভিযান চালাতে গেলে দুর্ভাগ্যক্রমে দু-একজন ক্ষতিগ্রস্ত হয়ে যায়; লিমন সে রকমই একজন।