'লোকশিল্প বাঙালির ঐতিহ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকশিল্প বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্য ধারণ করতে হবে। লোকশিল্পের বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে। লোকশিল্পকে ছড়িয়ে দিতে হবে বিশ্বব্যাপী।
বাংলাদেশে লোকশিল্পের ভূমিকা: অতীত ও বর্তমান শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন শিল্প সমালোচক ও প্রাবন্ধিক আবুল মনসুর।
চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মো. ফয়েজুল আজিম ও সহকারী অধ্যাপক সুফিয়া বেগম। প্রবন্ধ উপস্থাপন করেন চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।