‘লোনা পানি এগিয়ে আসছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি তোলার ফলে ঢাকা ও রাজশাহীর পানির স্তর সমুদ্রপৃষ্ঠের চেয়ে অনেক নিচে নেমে গেছে। ফলে সাগরের লোনা পানি দক্ষিণবঙ্গ পার হয়ে ঢাকা ও উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত ভূগর্ভস্থ পানির উত্তোলন: বাংলাদেশের খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর প্রভাব’ শীর্ষক ওই গবেষণার ফল প্রকাশ করা হয়। বাপার সহসভাপতি এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইফতেখারুল আলম, আবদুল মতিন, এ এস এম শাহজাহান, মোল্লা আজফারুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।