'শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার বলেছেন, তৃণমূল মানুষের জীবনের মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই।
গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ আয়োজিত ‘তৃণমূলে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার অনুশীলন’ শীর্ষক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ ও সদরের ইউএনও আ ন ম ফয়জুল হক উপস্থিত ছিলেন।