'শতবর্ষ ধরে রোটারিয়ানরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন'
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা ১২ নভেম্বর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আবু হায়দার চৌধুরী। অতিথি বক্তা ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন।
বক্তব্য দেন রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, বোরহান উদ্দিন চৌধুরী, সিজ্জিল মমতাজ, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, এমদাদুল আজিজ চৌধুরী, নওশাদ চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, হাবিবা সুলতানা, আমজাদ হোসেন, শেখ মো. ফখরুদ্দিন চৌধুরী, জাহানারা বেগম, সৈয়দা কামরুন নাহার, মো. জামালউদ্দিন শিকদার, মো. মইনউদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন বলেন, শতবর্ষ ধরে রোটারিয়ানরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তাঁরা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, জাপান তারুণ্যকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে তাঁদের সমৃদ্ধির দোরগোড়ায় নিয়ে গিয়েছিল। তেমনিভাবে আমাদেরও রয়েছে সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজ, আমরাও তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আগামী ২০ বছরের মধ্যে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছাতে পারি। বিজ্ঞপ্তি।