'শহরের মুখগুলি' শীর্ষক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যানলী ফটোগ্রাফার্সের আশির দশকের আলোকচিত্র নিয়ে ধানমন্ডির বৃত্ত স্পেসে অনুষ্ঠিত হচ্ছে গবেষণাধর্মী প্রদর্শনী। ‘শহরের মুখগুলি’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীটিতে আলোকচিত্র, নেগেটিভ, ভিডিও ডকুমেন্ট প্রদর্শন করা হচ্ছে। আশির দশকের আদলে সাময়িক একটি ফটোগ্রাফি স্টুডিও তৈরি করা হয়েছে। এ ছাড়া ডার্করুমে ফটোগ্রাফি প্রিন্ট করার প্রক্রিয়া প্রদর্শিত হচ্ছে। আয়োজকেরা বলছেন, ৩০ বছরের পুরোনো এই ছবিগুলোতে মানুষের দাঁড়ানোর ভঙ্গি ও মুখের অভিব্যক্তির মাধ্যমে সেই সময়ের ফটোগ্রাফি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
বৃত্ত আর্টস ট্রাস্টের সমন্বয়ে কিউরেটর জয়ন্ত হাওলাদার ও ভিজ্যুয়াল আর্টিস্ট রাকিব আহমেদের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটির আজ শুক্রবার শেষ দিন। আজ রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।