'শান্তি সমাবেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি উচ্ছেদ হওয়া টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লি পুনরায় স্থাপনের দেশি-বিদেশি ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছে টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। সমাবেশে যৌনপল্লি উচ্ছেদের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন যৌনকর্মীদের মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ এনেছে তার প্রতিবাদ জানান বক্তারা। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে টাঙ্গাইল শহীদ মিনারে আয়োজিত এক ‘শান্তি সমাবেশ’ থেকে এই অভিযোগ তোলা হয়। বিভিন্ন মসজিদ থেকে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ব্যানারে মিছিল নিয়ে মুসল্লিরা সমাবেশে যোগ দেন। মাওলানা মো. শামছুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবদুল জলিল, মাওলানা আশরাফুজ্জামান কাশেমী প্রমুখ।