'শান্তির জন্য পোস্টার' আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পৃথিবীকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রয়োজনের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘শান্তির জন্য পোস্টার’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে জাতিসংঘের নিরস্ত্রকরণ-বিষয়ক দপ্তর (ইউএনওডিএ)।
২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ উন্মুক্ত প্রতিযোগিতা চলবে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকে পরমাণু ও ব্যাপক বিধ্বংসী অস্ত্রমুক্ত করার কার্যক্রমে নিজেদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পৃথিবীর সব দেশের মানুষকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত সোমবার বাংলাদেশে জাতিসংঘ তথ্যকেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: (www.unposterforpeace.org)।