‘শিক্ষকের কক্ষে তালা লাগানোর ঘটনা নিন্দনীয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কক্ষে তালা লাগানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত শনিবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। কমিটি বলেছে, এ ঘটনা নজিরবিহীন ও নিন্দনীয়। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অন্যদিকে ওই ঘটনার অধিকতর তদন্তে সভায় আরেকটি কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক মোখলেসুর রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদনে বলেছে, নাট্যকলা ও সংগীত বিভাগের তৎকালীন সভাপতি মলয় ভৌমিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিভাগের শিক্ষকেরা উপাচার্যের অনুরোধ সত্ত্বেও তালা না খুলে অশিষ্ট আচরণ করেছেন।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শামসুদ্দিন ইলিয়াস শনিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ওই তদন্ত প্রতিবেদন উপস্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।