‘শিক্ষকেরা চেষ্টা করলে দেশকে ডিজিটাল করা সম্ভব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ রেজা আলী বলেছেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। শিক্ষকেরা চেষ্টা করলে দেশকে দ্রুত ডিজিটাল করা সম্ভব।গতকাল বুধবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে নজরুল একাডেমি মাঠে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান। সমাবেশ শেষে শিক্ষকেরা আনন্দ মিছিল বের করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক প্রমুখ।