‘শিক্ষার উন্নয়নে কাজ হচ্ছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ রেজা আলী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলায় হাজী চেরাগ আলী কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজা আলী এসব কথা বলেন। স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে সাংসদ কলেজের একটি ভবন ও সড়ক পাকা করার ঘোষণা দেন। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি বলেন, ‘আমরা শুধু নাই নাই বলি। কিন্তু আমাদের সব আছে। আমাদের একটি স্বাধীন দেশ আছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। আসুন, আমরা দেশের জন্য কাজ করি।’ এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক আমিনুল হক, কন্টিনেন্টাল লাইনার এজেন্সির স্বত্বাধিকারী মো. শাহ আলম প্রমুখ।