প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সেই শিক্ষার মেরুদণ্ড প্রাথমিক বিদ্যালয়। গতকাল শুক্রবার সকালে বরিশাল শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য দায়িত্ব নিয়েছে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ও বিনা মূল্যে বই বিতরণের কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়টির ১৬২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।