'আন্দোলন প্রত্যাহারে করে ক্লাসে আসুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রীদের ওপর কোনো ভ্যাট আরোপ করা নেই বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি চেয়ারম্যান শেখ কবির হোসেন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারে করে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। 

আজ শুক্রবার বিকেলে সমিতির চেয়ারম্যান ও ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর গুলশান ক্লাবে ওই সভা হয়।
শেখ কবির হোসেন ভ্যাট প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনিত অনুরোধ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো ভ্যাট আরোপ করা নেই। এখন ভ্যাটটা বিশ্ববিদ্যালয়ের ওপর।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শেখ কবির হোসেন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই। তিনি ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান।
ভ্যাট শিক্ষার্থী নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় দেবে—এ সংক্রান্ত এনবিআরের প্রজ্ঞাপনের সমালোচনা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করে ট্রাস্ট। ট্রাস্টের ওপর আরোপ করা চলে না।
সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।