'শিক্ষার্থীদের জীবন সুন্দর করতে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের জীবন সুন্দর করতে হলে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে সুশিক্ষার কোনো বিকল্প নেই।
আবু সুফিয়ান ২৪ জানুয়ারি সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। শিক্ষক মুহাম্মদ মুহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আবুল খায়ের, রতন কান্তি দাশ ও সাংবাদিক মনজুর আলম। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, শিক্ষক তরুণ কান্তি ধর, পরীক্ষার্থীদের পক্ষে সুষ্মিতা মজুমদার, কহিনুর সুলতানা, সাইফুল ইসলাম, রমজান আলী প্রমুখ। বিদায় অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহিম ও উত্তর ঢেমশা গাবতলী মসজিদের খতিব মাওলানা মো. আহসান উল্লাহ। পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি।