'শিক্ষার্থীদের সন্তানের মতো যত্ন নিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল চাকরি করার জন্য নয়, শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো যত্ন নিয়ে পাঠদান করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সুশিক্ষা পায় তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশ, মেধাবৃত্তি প্রদান ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম, শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কাউন্সিলর গোফরান রানা, প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিন, চট্টগ্রাম জেলা বিএমএর নবনির্বাচিত সদস্য সাইফুদ্দিন খালেদ প্রমুখ। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ।