প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হলে চলবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হব। শিক্ষার আলোয় আলোকিত করতে হবে সমাজকে।
নগরের জে এম সেন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ১০ ডিসেম্বর আয়োজিত এসএসসি ও এইচএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ।