'শিকড় উপড়ে ফেলা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. খন্দকার গোলাম ফারুক বলেছেন, যারা জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের শিকড় উপড়ে ফেলা হবে। গতকাল বুধবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসচিব গোলাম নবী। আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বজলুল হক প্রমুখ।