'শিবির নাছিরের' মামলায় সাক্ষ্য হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাক্ষী হাজির না হওয়ায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে করা একটি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। পরে আদালত আজ সোমবারও পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। তবে এক মাস ধরে একজন সাক্ষীও হাজির করতে পারছে না পুলিশ। এভাবে দিনের পর দিন সাক্ষী না এলে মামলাটির নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে।