'শিবিরের' গুলিতে পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে ডবলমুরিং থানার এসআই সাইফুল ইসলাম আহত হয়েছেন।
ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম বলেন, এসআই সাইফুলসহ কয়েকজন পুলিশ সদস্য বেপারীপাড়া এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় পাঁচটি মোটরসাইকেলে করে এসে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও পেট্রলবোমা ছুড়ে মারেন। তাঁরা আট থেকে দশটি গুলি ছুড়লে পুরো এলাকায় আতঙ্ক নেমে আসে। এ সময় গুলিবিদ্ধ হন এসআই সাইফুল। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বহদ্দারহাট মোড় এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের নিক্ষেপ করা ককটেলের স্প্লিন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।