‘শিল্প-সাহিত্যের চর্চা করলে বখাটেপনা করে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যতক্ষণ পর্যন্ত শিল্প-সাহিত্য-সংস্কৃতির সঙ্গে থাকা যায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকা যায়, সমাজকেও ভালো রাখা যায়। কারণ শিল্প-সাহিত্যের চর্চা করলে কেউ বখাটেপনা করে না।’যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহবুবুুর রহমান এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার এ কথা বলেন। সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন বিবর্তন কলেজ শাখা কার্যালয়ে ১০ দিনব্যাপী আবৃত্তি ও নাট্য-কর্মশালার আয়োজন করে। উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন মফিজুর রহমান, আতিকুজ্জামান প্রমুখ।