'শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি স্বর্ণপদক' চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। এ জন্য প্রয়াত কাইয়ুম চৌধুরীর স্ত্রী শিল্পী তাহেরা খানম গতকাল রোববার ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে হস্তান্তর করেছেন।
উপাচার্য দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত আটটি বিভাগের বিএফএ (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন মেধাবী শিক্ষার্থীকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি স্বর্ণপদক’ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক কাইয়ুম চৌধুরী ২০১৪ সালের ৩০ নভেম্বর মারা যান। বিজ্ঞপ্তি।