'শিশু নির্যাতন নিয়ে সরকার উদ্বিগ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রতি সারা দেশে কিছু কিছু জায়গায় শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উদ্বিগ্ন প্রশাসন ও সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বেগম হালিমা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিশু নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পরিষ্কার নির্দেশ, শিশু ও নারী নির্যাতন-সংক্রান্ত কোনো ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে রাজনীতি করার সুযোগ নেই।
কুষ্টিয়া অফিস