‘শিশুদের মন যা চায় তা-ই করতে দিন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম অভিভাবকদের উদ্দেশে বলেছেন, শিশুদের মন যা চায়, তা-ই করতে দিন। তাহলে তারা স্বপ্ন দেখতে শিখবে। আর এভাবে তারা একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের নন্দনকাননে ফুলকি আয়োজিত তিন দিনব্যাপী ‘ছোটদের বৈশাখী মেলা ১৪১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুসা ইব্রাহীম এসব কথা বলেন। এরপর তিনি মেলার উদ্বোধন করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। অনুষ্ঠানে ফুলকির শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নাচ, ছড়া পরিবেশন করে।