'শিশুদের সবার সহায়তা করা উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী বলেছেন, সরকারি সহায়তা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে। আজকের প্রজন্ম একদিন সোনার বাংলা গড়ে তুলবে। আজকের শিশুই হবে আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের সবার সহায়তা করা উচিত।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আইডিয়াল কেজি স্কুলে গতকাল বৃহস্পতিবার সরকারি বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবেদ চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।
আবেদ চৌধুরী আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির দিকেও জোর দিতে হবে।
এ সময় তিনি শমশেরনগর এলাকায় একটি ভালো পাঠাগার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন বলেও আশ্বাস দেন। তা ছাড়া চা-শ্রমিকদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোঠাব্যবস্থা চালুর দাবি জানান তিনি।