‘শুধু নামে মহাজোট থাকলে হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির সঙ্গে ভালো আচরণ করা হলে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট অটুট থাকবে। শুধু নামে মহাজোট থাকলে হবে না। কার্যকর মহাজোট করতে হবে।’গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কুতুবউদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন, রেহানউদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন।এইচ এম এরশাদ বলেন, দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় পার্টি মহাজোটে এসেছিল। কিন্তু সে স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হচ্ছে, তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় কাজ করছে। ওই নির্বাচনের পর জাতীয় পার্টির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জাতীয় পার্টি কারও কাছ থেকে করুণা চায় না। নিজের শক্তিতেই চলতে পারে।সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, দেশে এখন অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্যই মানুষ মহাজোটকে ভোট দিয়েছিল। তাদের সে স্বপ্ন নষ্ট হতে দেওয়া যাবে না।