প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর টাউন হল মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা। গতকাল মঙ্গলবার দুপুরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর।
কৃষি উপকরণ বিক্রেতাদের সংগঠন এআইআরএনের উদ্যোগে এ মেলা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইউএসএআইডির অ্যাগ্রো-ইনপুটস প্রকল্প এ মেলায় সহযোগিতা করছে।
‘গুণগত কৃষি উপকরণ আছে আপনার হাতের নাগালে’—এ প্রতিপাদ্য সামনে রেখে মেলায় কৃষির উন্নয়নের জন্য গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ—বীজ, সার, বালাইনাশক ও নতুন নতুন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় কৃষি উপকরণবিক্রেতা, বাজারজাত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি ও উন্নয়ন সংস্থার ৭০টির বেশি স্টলে গুণগত মানসম্পন্ন উপকরণ ও কৃষিপ্রযুক্তি দেখানো হচ্ছে।