'শেক্সপিয়ার ডে' পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনন্দিত সাহিত্যপ্রতিভা শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সিলেটে প্রথমবারের মতো ‘শেক্সপিয়ার ডে’ পালন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করেন। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন, প্রো-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন ও ইমেরিটাস অধ্যাপক মো. আবদুল আজিজ বক্তব্য দেন। তাঁরা বলেন, শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০ বছর পরও চিন্তা, মনন ও আদর্শে পাল্টে যাওয়া আজকের পৃথিবীতে তাঁর সৃষ্টিকর্ম আশ্চর্য রকমভাবে প্রাসঙ্গিক।
আলোচনার শুরুতে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে শেক্সপিয়ারের জীবন ও সৃষ্টিশীল কর্মের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।