‘শেখ হাসিনাকে ১৮ বার হত্যার চেষ্টা করা হয়েছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের হুইপ সাংসদ মির্জা আজম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের বঙ্গবন্ধুর ঘাতক চক্রটিই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৮ বার হত্যার চেষ্টা করেছে। মির্জা আজম গত বৃহস্পতিবার বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি সিরাজুল হক কলেজ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত কাঠের তৈরি আসবাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফুলকোচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ব্যবসায়ী হাফিজুর রহমান প্রমুখ।