'শেখ হাসিনার প্রশংসা না করে পারছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা না করে পারছি না। যেভাবেই হোক তিনি রাস্তাঘাটে কিছুটা হলেও শান্তি আনার চেষ্টা করছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন।’
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় নাজমুল হুদা এ কথা বলেন। মহাত্মা গান্ধীর ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহাত্মা গান্ধীর কর্মময় জীবন’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা বলেন, ‘আমরা প্রায় ব্যর্থ রাষ্ট্র হওয়ার পথে চলে গিয়েছিলাম। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহিংসতায় ভরা। এই দেশে মহাত্মা গান্ধীর প্রয়োজন যে কত বড়, তা আমাদের সবার উপলব্ধি করার প্রয়োজন রয়েছে।’
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১৫ জনকে ‘মহাত্মা গান্ধী শান্তি পদক-২০১৭’ দেওয়া হয়।