'শ্রম আইনের সংশোধনী অগণতান্ত্রিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় পাস হওয়া শ্রম আইনের সংশোধনী অগণতান্ত্রিক ও শ্রমিক স্বার্থবিরোধী। গতকাল শুক্রবার সকালে পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে কমিউনিস্ট নেতা কমরেড ডা. সইফ-উদ-দাহার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁর শ্রম আইন গণতান্ত্রিক করার দাবি করেন। সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালাম, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।