'শ্রমজীবী মানুষ বিপদে পড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালিতে ব্যবহার করা গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি তৎপরতার প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন ও জাতীয় মুক্তি কাউন্সিল। দল দুটির দাবি, এই মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। আর এতে শ্রমজীবী মানুষ বিপদে পড়বে।
গতকাল মঙ্গলবার গণসংহতি আন্দোলনের এক সভায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি তৎপরতার প্রতিবাদ জানানো হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম গতকাল এক বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি তৎপরতার প্রতিবাদ জানান। তাঁরা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে দুঃসহ পরিস্থিতি সৃষ্টি করবে। তাঁরা মনে করেন, অবাধ লুণ্ঠন ও দুর্নীতির যে ধারা সরকার অব্যাহত রেখে চলেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি তারই অংশ। বিজ্ঞপ্তি।