'শ্রেষ্ঠ মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মা-ই শ্রেষ্ঠ মা। তবে মা দিবসে শ্রেষ্ঠত্ব বাছাই করে সংবর্ধনা দিয়েছে ‘বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন’। গতকাল মা দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ মা’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট জেলার রেঞ্জার চেয়ারম্যান খাদিজা তুজ জোহরার মা মনোয়ারা বেগম চৌধুরীকে শ্রেষ্ঠ মা হিসেবে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ শ্রেষ্ঠ মা সংবর্ধনার আনুষ্ঠানিক ক্রেস্ট হস্তান্তর করেন। অনুষ্ঠানে মা দিবস উপলক্ষে দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বাংলাদেশ ব্যাংক স্কুল ও কাজী জালালউদ্দীন স্কুল।