
সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. নুরুল আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের রক্ষা ও বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে চালানো হচ্ছে গুপ্ত হত্যা ও আগুন–সন্ত্রাস। এই অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১ মার্চ নগরের দোস্ত বিল্ডিংয়ের সংগঠন কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের প্রধান সমন্বয়ক জিতেন্দ্র প্রসাদনাথ, মহানগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, অ্যাডভোকেট বি কে বিশ্বাস, অশোক দাশ ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস।
বক্তব্য দেন মো. ইদ্রিস, সুভাষ চৌধুরী, জামাল উদ্দিন, বাদশা মিয়া, খালেদা আক্তার চৌধুরী, মিলি চৌধুরী, আবুল কাশেম, খায়ের আহমদ, নূরে আলম সিদ্দিকী, জসীম উদ্দিন, জসীম উদ্দিন চৌধুরী, আশেক মাহমুদ, মোফাচ্ছেল চৌধুরী প্রমুখ।
সম্মেলনে মো. ইদ্রিসকে সভাপতি ও খালেদা আক্তার চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।