'ষড়যন্ত্র হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরেকটি ২১ আগস্ট ঘটানোর জন্য বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শনিবার বিকেলে ধানমন্ডিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি হালে পানি পাচ্ছে না। আন্দোলনের ডাক দিয়ে পিছিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি, তারা আবার ১৫ ও ২১ আগস্টের মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে। বিদেশে বসে ষড়যন্ত্র করে হঠাৎ ঘটনা ঘটাবে। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই শক্তিশালী যে এখন আর তারা সেটা পারবে না।’