'সংখ্যাগরিষ্ঠের ভোটাধিকার খর্ব হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার মাধ্যমে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে বলে মনে করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস)। গতকাল মঙ্গলবার সংস্থাটি থেকে পাঠানো বিবৃতিতে অভিযোগ করা হয়, নির্বাচিত ব্যক্তিরা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ভোটবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছেন। এমন সমঝোতার মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা দেশের স্বাধীনতা বা সংবিধানের মূলনীতি ও চেতনার সঙ্গে সামঞ্জস্য নয়।

বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর জাতির এক বিজয়গাথা, গৌরব ও সম্মান। এ গৌরবের সঙ্গে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ৫১ দশমিক ৩৩ শতাংশ মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়া একসঙ্গে যায় না। বিবৃতিতে সরকার গঠনে জন-অংশীদারি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।