'সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গতকাল শনিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে। ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে এসব কর্মসূচি পালন করা হয়।
বক্তারা শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘাত, হানাহানি পরিহার করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মোল্লা হাবিবুর রাছুল। বক্তব্য দেন শ্যামল কান্তি দে, আজিজুল হক, আ ন ম জাহের উদ্দিন, এ বি এম আবদুল করিম প্রমুখ।