'সংবাদপত্র জগতে আবদুল খালেকের অবদান ঐতিহাসিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সংবাদপত্র প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ঐতিহাসিক অবদান রয়েছে। তিনি প্রতিকূল পরিস্থিতিতে প্রথমে সাপ্তাহিক কোহিনূর এবং পরে দৈনিক আজাদী প্রকাশ করে সমগ্র চট্টগ্রামকে আলোকিত ও সমৃদ্ধ করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে ‘মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি এ সেমিনারের আয়োজন করে। সমিতির সভাপতি সাংবাদিক এম এম জামাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘আবদুল খালেক ইঞ্জিনিয়ার জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের এক পথিকৃৎ ব্যক্তি। তিনি আমাদের গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছেন।’