‘সংসদ বহাল রেখে নির্বাচন হলে ফলাফল গ্রহণযোগ্য হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ বহাল থাকলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন করা সম্ভব হবে না। তাই সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংযোজিত ১২৩(৩) ধারাটি বাতিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি গতকাল শনিবার এক গোলটেবিল আলোচনায় এ অভিমত দেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস) নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে ‘দেশের রাজনৈতিক অচলাবস্থা: উত্তরণের উপায়’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।আকবর আলি খান বলেন, ‘ধরুন ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার ২০ দিন আগে নির্বাচন হলো। সরকারি দল ৯০ ভাগ আসন পেল। এর পরও তাঁরা যদি বলেন, নির্বাচনের ফলাফল যাহাই হউক না কেন, ফলাফল বাতিল বলিয়া গণ্য করা হইল। সংসদ বহাল থাকার কারণে ১২৩(৩) ধারা অনুযায়ী সরকারি দল চাইলে ফলাফল বাতিল করে দিতে পারবে।’সমাধানের বিকল্প প্রস্তাব দিয়ে সাবেক এই মন্ত্রিপরিষদসচিব বলেন, নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে সুপ্রিম কোর্টের পাঁচ থেকে ১০ বছরের মধ্যে অবসরে যাওয়া বিচারপতিদের মধ্য থেকে অথবা ১৫ থেকে ২০ জনের গ্রহণযোগ্য ব্যক্তিদের একটি তালিকা করে লটারি করা যেতে পারে। কে প্রধান উপদেষ্টা হবেন, তা ঠিক হবে পাঁচ থেকে সাত দিন আগে। এটি করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আর সংবিধানের ভেতরে সমাধান চাইলে সরকার থেকে প্রধানমন্ত্রী ছাড়া চারজন মন্ত্রী, বিরোধী দল থেকে পাঁচজন মন্ত্রী নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সরকার ঠিক করবে বিরোধী দলের মন্ত্রী, আর বিরোধী দল ঠিক করবে সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রী। মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রেহমান ছয়টি বিকল্প প্রস্তাব দেন। এগুলোর মধ্যেরয়েছে মেয়াদ শেষের তিন মাস আগে মহাজোট সরকারের পদত্যাগ এবংনির্দলীয় সরকারের তিন মাসের জন্য দায়িত্বগ্রহণ, শুধু নির্বাচন পরিচালনার জন্য‘এলডার্স কাউন্সিল’ গঠন, একজন সাবেক প্রধান বিচারপতির (অথবা নিরপেক্ষ ব্যক্তির) নেতৃত্বে সাংবিধানিক পদের অধিকারীদের নিয়ে সরকার গঠন, স্পিকারের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের সমানসংখ্যক সদস্যের সরকার গঠন, যৌথ নেতৃত্বের সরকার গঠন বা রাষ্ট্রপতির নেতৃত্বে সরকার।সাবেক সচিব শাহ আবদুল হান্নানের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, প্রবীণ রাজনীতিক নূরুল হক মেহেদী, অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।