‘সংসদ বাংলাদেশ’ নামে নতুন টেলিভিশন চ্যানেল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের কার্যক্রম যথাযথভাবে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ‘সংসদ বাংলাদেশ’ নামে একটি টেলিভিশন চ্যানেল চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ।গতকাল বৃহস্পতিবার সরকারি দলের সদস্য বেনজীর আহমেদ সংসদবিষয়ক একটি বিশেষ টিভি চ্যানেল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাব আনলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ তা গ্রহণ করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতভাবে কণ্ঠভোটে পাস হয়।প্রস্তাব উত্থাপন করে বেনজীর আহমেদ বলেন, সংসদের সব কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার জন্য একটি বিশেষ চ্যানেল প্রয়োজন। অনেক দেশেই এ ধরনের চ্যানেল রয়েছে। এ সময় উপস্থিত সব সাংসদ এ প্রস্তাবের পক্ষে মত দেন। তথ্যমন্ত্রী বলেন, ‘সাংসদেরা এ বিষয়ে সবাই একমত হয়েছেন যে, সংসদের জন্য সংসদ বাংলাদেশ নামে একটি বিশেষ টেলিভিশন চ্যানেল করা প্রয়োজন। সংসদের এ সিদ্ধান্তের সঙ্গে সরকারও একমত।’ তিনি বলেন, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।