'সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সরকার ক্ষমতায় থেকে একদলীয় নির্বাচন করতে চাইছে। তা কখনো গ্রহণযোগ্য হবে না। জাতি এটা মেনে নেবে না। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিন। অন্যথায় পালানোর পথ পাবেন না।’ দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, ব্রিটিশ-পাকিস্তানি ঔপনিবেশিক আইন বাতিলসহ ১০ দফা দাবিতে গত রোববার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আ স ম আবদুর রব এসব কথা বলেন।