'সংসদীয় কমিটির মন্তব্য দুর্নীতিকে উৎসাহিত করবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের চলমান আন্দোলন নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির মন্তব্য দুর্নীতিকে উৎসাহিত করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পরিষদ।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো পরিষদের বিবৃতিতে বলা হয়, কমিটির মন্তব্য উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত। সংসদীয় কমিটির এই তৎপরতা নিয়ে পরিষদ শঙ্কিত।
বিবৃতিতে পরিষদের নেতারা বলেন, ‘আন্দোলন শুরু হওয়ার পর আমরা আশা করেছিলাম সংসদীয় কমিটির সদস্যরা সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করবেন। কিন্তু আমরা বিস্মিত হলাম, কোনোরূপ তদন্ত বা অনুসন্ধান ছাড়া সংসদের গুরুত্বপূর্ণ এ কমিটি সংবাদ সম্মেলন করে মনগড়া মন্তব্য করেছে।’