'সংস্কৃতির চেতনা ছড়িয়ে জঙ্গিবাদ রুখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ছবিটি গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে তোলা l ছবি: প্রথম আলো
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ছবিটি গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে তোলা l ছবি: প্রথম আলো

একাত্তরের পরাজিত শক্তি আবারও দেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিস্তার ঘটানোর চেষ্টা করছে। সংস্কৃতির চেতনা ছড়িয়ে জঙ্গিবাদ রুখতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের সামনে কখনো এ দেশের মানুষ মাথা নত করবে না।
গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক শক্তি এখনো দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। দেশের উন্নয়ন ধ্বংস করার চেষ্টা করছে। জাতীয় স্বার্থে এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।